sukrobar.com–এ আমরা সবসময় গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। তাই কোনো কারণে আপনার প্রাপ্ত পণ্য প্রত্যাশামতো না হলে, আমাদের রিটার্ন ও রিফান্ড সুবিধা রয়েছে।
🔁 রিটার্ন করার শর্তাবলি
ডেলিভারির সময় বা ডেলিভারির পর পণ্য যদি নিচের যেকোনো সমস্যার অন্তর্ভুক্ত হয়, তাহলে আপনি রিটার্ন বা রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন—
- পণ্য ক্ষতিগ্রস্ত বা ভাঙা অবস্থায় ডেলিভার হলে
- পণ্য ত্রুটিপূর্ণ হলে
- ভুল পণ্য, ভুল সাইজ, ভুল রঙ অথবা মেয়াদোত্তীর্ণ পণ্য ডেলিভার হলে
- প্রাপ্ত পণ্য যদি ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের বিবরণ বা ছবির সাথে মিল না থাকে
⏰ রিটার্ন করার সময়সীমা
পণ্য গ্রহণের ১ দিনের মধ্যেই রিটার্নের জন্য আমাদের কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে রিটার্ন গ্রহণযোগ্য নাও হতে পারে।
💰 রিফান্ড প্রক্রিয়া
রিটার্ন অনুমোদিত হলে, আমরা নিচের যেকোনো মাধ্যমে আপনার রিফান্ড সম্পন্ন করব—
- ব্যাংক ট্রান্সফার
- বিকাশ
- নগত
রিফান্ড প্রসেস সম্পন্ন হতে সাধারণত ৭–১০ কার্যদিবস সময় লাগতে পারে।
রিফান্ড প্রক্রিয়া (Refund Process)
sukrobar.com নিম্নলিখিত রিফান্ডের ধরন অনুযায়ী আপনার রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করে থাকে—
আপনার রিটার্ন করা পণ্যটি আমাদের গুদামে পৌঁছানোর পর এবং QC (Quality Check) সম্পন্ন হলে রিফান্ড প্রক্রিয়া শুরু করা হয়।
রিটার্নযোগ্য পণ্যের শর্তাবলি
রিটার্নের জন্য পণ্যটি অবশ্যই—
যদি পণ্যটি sukrobar.com–এর নিজস্ব প্যাকেজিং বা বাক্সে সরবরাহ করা হয়ে থাকে, তবে সেই একই প্যাকেজিং/বাক্সসহ ফেরত দিতে হবে
অব্যবহৃত হতে হবে
পরিষ্কার ও অক্ষত অবস্থায় থাকতে হবে
কোনো প্রকার ত্রুটি বা ক্ষতি থাকা যাবে না
মূল ট্যাগ, ইনভয়েস এবং সব আনুষঙ্গিক সামগ্রীসহ ফেরত দিতে হবে
📌 গুরুত্বপূর্ণ নির্দেশনা (দ্রষ্টব্য)
- রিটার্ন প্যাকেজের সাথে অর্ডার নম্বর এবং রিটার্ন ট্র্যাকিং নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক, যাতে রিটার্ন প্রক্রিয়ায় কোনো ধরনের অসুবিধা বা বিলম্ব না হয়।
- আপনার প্যাকেজটি ড্রপ-অফ স্টেশন বা পিকআপ এজেন্টের কাছে হস্তান্তর করার সময়, অনুগ্রহ করে sukrobar.com রিটার্ন স্বীকৃতি পত্র সংগ্রহ করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংরক্ষণ করুন।
📞 কাস্টমার সাপোর্ট
রিটার্ন বা রিফান্ড সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আমাদের কাস্টমার সার্ভিস টিম সবসময় আপনার পাশে আছে।